ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

হবিগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার উলুহর গ্রামের প্রয়াত দারোগা আলীর ছেলে তৈয়ব আলী ও ওলিপুর গ্রামের প্রয়াত তালিব আলীর ছেলে আব্দুল আহাদ।

তাদের মধ্যে আব্দুল আহাদ শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং তৈয়ব আলী ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৈয়ব আলী ও আব্দুল আহাদ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত। আন্দোলনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

হবিগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫