সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০২:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের শিমড়াইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও অপর ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক অপর একটি লো বেডের লং ভি হাইকেল বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার লক্ষ্যে চেইন দিয়ে বাধার সময় চট্টগ্রামগামী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে ধ্বাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের এসআই মো. আরিফ রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক রুবেলকে আটক করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০২:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫