ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

গোপালগঞ্জে অপহৃত যুবক উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোর থেকে অপহৃত এক যুবককে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। অপহরণকারীকেও এসময় আটক করা হয়। সোমবার রাত আনুমানিক ২টার দিকে অপহৃত ওই ব্যক্তিকে সদর উপজেলার দক্ষিণ গোবরা এলাকায় সার গোডাউনের পেছন থেকে উদ্ধার করে যৌথ বাহিনী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)মির মোঃ সাজেদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে মোঃ আবু সুফিয়ান(২৯)কে উদ্ধার করা হয়।সে যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। একই সময়ে ঘটনাস্থল থেকে মো. রোমান মোল্লা(২১) নামক একজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। সে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে। রোমান মোল্লা মেয়ে সেজে মোবাইলে অপহৃত মোঃ আবু সুফিয়ানের সাথে সম্পর্ক গড়ে তুলে তাকে তার বাড়িতে নিয়ে আসে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। যারা ব্ল্যাকমেইল ও মুক্তিপণের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান ওই ওসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

গোপালগঞ্জে অপহৃত যুবক উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫