সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গাজায় খাবার নেই, ওষুধ নেই, আছে কেবল মৃত্যু: ক্ষুব্ধ জাতিসংঘ প্রধান

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ইসরায়েলের টানা বোমাবর্ষণ ও অবরোধে মৃত্যু আর দুর্ভোগে জর্জরিত গাজা। এক মাসেরও বেশি সময় ধরে খাদ্য, জ্বালানি ও ওষুধ কিছুই প্রবেশ করতে পারছে না। এই অবস্থাকে ‘অন্তহীন মৃত্যুর চক্র’ আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, “গাজা এখন একটি হত্যাযজ্ঞের ক্ষেত্র। সাধারণ মানুষ এক ভয়াবহ মৃত্যুর চক্রে আটকে পড়েছে। সাহায্য বন্ধ হওয়ায় আমাদের সরবরাহ ক্ষমতা কার্যত শ্বাসরুদ্ধ হয়ে গেছে।”

মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস ইসরায়েলের প্রস্তাবিত সহায়তা পর্যবেক্ষণ ব্যবস্থাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, “এই ব্যবস্থা মানবিক নীতিমালা যেমন মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতার প্রতি সম্মানহীন। ফলে এতে জাতিসংঘ অংশ নেবে না।”

জাতিসংঘ প্রধান আরও বলেন, “ক্রসিংগুলোতে খাবার, ওষুধ, আশ্রয় সামগ্রী আটকে আছে।  দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের অধীনে খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া উচিত।  আজ এর কিছুই হচ্ছে না।”

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় চলমান আগ্রাসনে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গাজায় খাবার নেই, ওষুধ নেই, আছে কেবল মৃত্যু: ক্ষুব্ধ জাতিসংঘ প্রধান

আপডেট সময় : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫