সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কারামুক্ত সাবেক এমপি আজিজকে মারধর

  • Meghla
  • আপডেট সময় : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আবদুল আজিজকে মারধর করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ কারাগারে গেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি আবদুল আজিজ ছাড়া পেয়েছেন এমন খবর পাওয়ার সাথে সাথে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকে। এরপর আবদুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। এসময় তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন তারা।

সিরাজগঞ্জ কারা তত্ত্বাবধায়ক মো: কামরুজ্জামান জানান, উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে রাত পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, ‘রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেছে।  “বর্তমানে ডা. আব্দুল আজিজ থানা হেফাজতে রয়েছেন। তিনি কখন ছাড়া পেয়েছেন, কে বা কারা তাকে ধরে নিয়ে যায়—বিষয়টি এখনও জানি না।’

তাকে কোনো মামলায় আটক হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কারামুক্ত সাবেক এমপি আজিজকে মারধর

আপডেট সময় : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫