সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ওমরাহ পালনকারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

  • Meghla
  • আপডেট সময় : ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

অচিরেই শুরু হবে হজ মৌসুম। এ জন্য এ বছর ওমরাহ পালনকারী বিদেশি মুসল্লিদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়তে বলেছে দেশটির কর্তৃপক্ষ।

গালফ নিউজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল। হজ মৌসুম শুরুর প্রাক্কালে প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, এ বছর ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল। এরপর ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশ করা যাবে না। হজ মৌসুম শেষে আবার ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, যেসব ওমরাহ পালনকারী ২৯ এপ্রিলের পরও সৌদি আরবে থেকে যাবেন, তাঁদের ভিসা ও ধর্মীয় আচারবিষয়ক বিধান লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। আইনের লঙ্ঘনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও ওমরাহ সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকারও বেশি) জরিমানা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ওমরাহ পালনকারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

আপডেট সময় : ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫