সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চননগর ৪নং ওয়ার্ডস্থ শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের পদে দায়িত্বরত ছিলেন এবং ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।

জানা যায়, আবুল হাশেম সকালে তিন তলা ছাদের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন তিনি।

এ বিষয়ে ফটিকছড়ি থানার এস আই রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫