সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, আহত ইউপি সদস্যের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্য বোরহান মোল্লা মারা গেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

বোরহান মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদর উপজেলার চরব্রাহ্মনদী এলাকার মান্নান মোল্লার ছেলে। তার স্বজনরা জানান, আধিপত্য বিস্তারের জেরে চরব্রাহ্মনদী এলাকার শিমুল সরদারের সাথে বিরোধ চলছিল ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান মোল্লার। ব্যক্তিগত কাজ শেষে শনিবার দুপুর ১২টার দিকে ইজিবাইক করে শহরের পুরানবাজার থেকে বাড়ি ফিরছিলেন বোরহান মোল্লা। শহরের চৌরাস্তা এলাকায় এলে তার ওপর হামলা চালায় শিমুল সরদার ও তার লোকজন। এ সময় ধারাল অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়।

বোরহানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বোরহানকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করে। এরপর তিনি রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ইউপি সদস্য বোরহান মোল্লা নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, আহত ইউপি সদস্যের মৃত্যু

আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫