সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মহাসড়কের পাশে পড়ে থাকা কার্টনে মিলল নবজাতকের মরদেহ

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহাসড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকাল ৮টার দিকে মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে ধীরে ধীরে সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।

উপজেলার তালমা মোড়ের মিজানুর রহমান বলেন, আমি সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ভিড় দেখে সেখানে গিয়ে পড়ে থাকা ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পাই। জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি নগরকান্দা থানায় নিয়ে যায়।

নগরকান্দা থানার এসআই তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মহাসড়কের পাশে পড়ে থাকা কার্টনে মিলল নবজাতকের মরদেহ

আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫