সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী এলাকার কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হওয়া মোটরসাইকেলের দুই আরোহীর পরিচয় মিলেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক মো. তোফাজ্জল (২০) মানিকদি এলাকার ইএলএফ চাইল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অপর আরোহী রিয়াদ গাজী (১৮) চাঁদপুরের স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী।

শনিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে নিহত তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম এবং নিহত রিয়াদের মামা আবুল খায়ের মরদেহ শনাক্ত করেন।

নাঈম জানান, কিশোরগঞ্জের ইটনা থানার মাওড়া গ্রামে আমাদের বাড়ি। বর্তমানে মানিকদি বাজারে এলাকায় ভাড়া থাকি। গতকাল রাতে তোফাজ্জল তার এক বন্ধুকে নিয়ে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঘুরতে বেরিয়েছিল। পরে আমরা জানতে পারি, কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আমার ভাই মারা গেছে। এ ঘটনায় আমার ছোট ভাইয়ের মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু রিয়াদ ফ্লাইওভার থেকে ছিটকে প্রায় ২৫ ফুট নিচে পড়ে সেও মারা যায় বলে আমরা জানতে পেরেছি।

অপরদিকে নিহত রিয়াদের মামা আবুল খায়ের জানান, আমার ভাগনে গতকাল চাঁদপুর থেকে ঢাকায় বন্ধু তোফাজ্জলের বাসায় বেড়াতে এসেছিল। পরে আজ সকালে আমরা জানতে পারি, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুই মারা গেছে। দুপুরের দিকে ঢামেক হাসপাতালের মর্গে এসে আমার ভাগনের মরদেহ শনাক্ত করি।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুই তরুণ মোটরসাইকেলে করে মিরপুর ডিওএইচএস থেকে ফ্লাইওভারে উঠেছিল। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক তোফাজ্জল ফ্লাইওভারের ওপরে এবং পেছনে থাকা আরোহী রিয়াদ ফ্লাইওভার থেকে প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়ে। পথচারীরা প্রথমে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেটকারসহ চালক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

আপডেট সময় : ০৩:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫