ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশের জেরে কানাডার পার্লামেন্ট লকডাউন!

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

কানাডার পার্লামেন্টে আকস্মিক এক ব্যক্তির অনুপ্রবেশের জেরে পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর অনুসারে, ওই ব্যক্তি পার্লামেন্ট হিলের ইস্ট ব্লকে অননুমোদিতভাবে প্রবেশ করে ভিতরে নিজেকে আটকে রাখেন। রাতভর এই অবস্থা চলার পর রবিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে।

অটোয়া পুলিশ জানায়, এখনও নিশ্চিত হওয়া যায়নি ওই ব্যক্তি অস্ত্রসহ ছিলেন কিনা কিংবা কোনো হুমকি দিয়েছিলেন কি-না।

ঘটনার পর ইস্ট ব্লক খালি করে দেওয়া হয় এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়। পার্লামেন্ট হিলের নিরাপত্তা সংস্থা (পিপিএস) বিকাল ২টা ৪৫ মিনিটে একটি সতর্কবার্তা জারি করে। ওই সতর্কবার্তায় সবাইকে নিকটবর্তী কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আশ্রয় নিতে বলা হয়। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী রোবট, প্রশিক্ষিত কুকুর এবং বিশেষ টহল বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। দীর্ঘ সময় পর ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হলেও, পুলিশ এখনো তার পরিচয় বা উদ্দেশ্য প্রকাশ করেনি।

অটোয়া পুলিশ জানায়, ঘটনাটি এখনো তদন্তাধীন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সহযোগিতার জন্য তারা জনগণকে ধন্যবাদ জানায়।

উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত ২৩ মার্চ পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল নির্বাচনের ঘোষণা দেন। মূলত অক্টোবরের নির্বাচনের কথা ছিল কিন্তু প্রায় ছয় মাস আগে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশের জেরে কানাডার পার্লামেন্ট লকডাউন!

আপডেট সময় : ০১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫