ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

  • Meghla
  • আপডেট সময় : ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর-উত্তম এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার সকালে এক শোক বার্তায় তারেক রহমান বলেন, এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীর সমব্যথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।

মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমার শোকাহত পরিবারকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।

শোক বার্তায় তারেক রহমান আরও বলেন, আমি এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুকরেমা রেজা। তার বয়স হয়েছিল ৭১ বছর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট সময় : ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫