সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বাস-অটোরিকাশয়ার সংঘর্ষে নারী নিহত, শিশুসহ আহত ৪

  • Meghla
  • আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন।

আজ শনিবার দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন (২৫) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত এবং আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বাস-অটোরিকাশয়ার সংঘর্ষে নারী নিহত, শিশুসহ আহত ৪

আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫