ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

পাবনার সুজানগরে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নৌপুলিশ ও ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকায় বেড়াতে যান অনেকে। এসময় পদ্মা ভ্রমণের জন্য একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন ২০ থেকে ২৫ জন। এর মধ্যে নিহত হৃদয় ও মৌ আক্তারও ছিলেন। নৌকাটি মাঝ নদীতে গিয়ে স্রোতে ডুবে যায়। এরপর আশপাশের কয়েকটি নৌকা গিয়ে কয়েকজনকে উদ্ধার করে ও কয়েকজন সাঁতরে জীবন রক্ষা করেন। কিন্তু স্রোতে হারিয়ে যান হৃদয় ও মৌ।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকায় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫