সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিক খুন

  • Meghla
  • আপডেট সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
কানাডায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

এই বিষয়ে শনিবার সকালে কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

এদিকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, পুলিশ সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে। 

ঘটনা প্রসঙ্গে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, ক্ল্যারেন্স-রকল্যান্ডে একজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে লালন্ডে স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণ বা হেফাজতে থাকা ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কিনা তা পুলিশ এখনো প্রকাশ করেনি।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা স্থানীয় একটি কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি যাতে শোকসন্তপ্ত আত্মীয়দের সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিক খুন

আপডেট সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫