সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে প্রাইভেটকার ও মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার বারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল এবং একই গ্রামের বিল্লাল হেসেনের ছেলে জাহিদ।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বেনাপোলমুখী একটি প্রাইভেটকার ও যশোরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী ২ জন মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলে মারা যান।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আলামত হিসাবে মোটরসাইকেল জব্দ করা গেলেও প্রাইভেটকার চালক গাড়ি নিয়ে বেনাপোলের দিকে পালিয়ে যায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সঞ্জিবন মালাকার জানান, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষণে তারা হাসপাতালে আসার আগেই মারা যায় বলে ধারণা করা যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫