সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক বিএনপি নেতার মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক লতিফুর রহমান কচি (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত সোমবার (৩১ মার্চ) চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, শনিবার (২৯ মার্চ) মোটরসাইকেল নিয়ে উপজেলার মীরগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি পারশাওতা-বিনোদপুর ফেরার পথে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্চাকেন্দ্রে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

তিনি পারশাওতা-বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার জানাজা শেষে মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১টায় পারিবারিক কবস্থানে দাফন করা হয়। তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতি করতেন। তিনি উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫