ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

পুতুল নাচের নামে অশ্লীলতা, গুড়িয়ে দিল প্রশাসন

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর দোল যাত্রার মেলায় অনুমোদন না নিয়ে পুতুল নাচের নামে অশ্লীলতা চলছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে মেলায় গিয়ে দুইটি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেল গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার গোপীনাথপুরে ৫’শ বছরের ঐতিহ্যবাহী দোল যাত্রার মেলা বসে। মেলায় ঘোড়া, গরু, মহিষ, কসমেটিকস, মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ক্রয়-বিক্রয় মাস ব্যাপী চলে। এবারের মেলা রমজান মাসে হওয়ায় সাংস্কৃতিক ও বিনোদনের কোন অনুমোদন ছিল না। ১লা এপিল থেকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে এবার একটি যাত্রপালার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের অনুমোতি না নিয়ে মঙ্গলবার বিকাল থেকে মেলায় দুইটি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেলে দেদারছে অশ্লিল নিত্য প্রদর্শিত হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম পুলিশ ফোর্স নিয়ে মেলায় গিয়ে পুতুল নাচের দুইটি প্যান্ডেল ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছে পুতুল নাচের আয়োজকরা।

মেলা দেখতে আসা আমিনুর রহমান নামের একজন দর্শনার্থী বলেন, আমি পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছিলাম। এসে দেখি এখানে পুতুল নাচের ভেতরে অশ্লীল নাচ দেখানো হচ্ছে।

মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, মেলায় প্রশাসনের অনুমতি না নিয়ে দুইটি পুতুল নাচ (ছায়াবাজি) চলছিল। সেখানে অশ্লিল নিত্য প্রদর্শনের অভিযোগে অনুমোদনহীন দুইটি প্যান্ডেলই ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে তারা পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে রাতেই মেলায় গিয়ে দুইটি পুতুল নাচের প্যান্ডেলই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সুপারিশক্রমে শিল্প কলা একাডেমি কর্তৃক অনুমোদিত একটি যাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানেও অশ্লীলতার অভিযোগ পেলে বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

পুতুল নাচের নামে অশ্লীলতা, গুড়িয়ে দিল প্রশাসন

আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫