আপডেট সময় :
১০:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
৯০
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে মো. আকাশ (৩০) নামে একজন রেস্টুরেন্ট শ্রমিকের দীঘিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তিনি ঝিলিম বাজারে একটি মিষ্টির দোকানে কারিগর (শ্রমিক) হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আকাশ নিখোঁজ হয়।
এরপর বহু খুঁজেও তার সন্ধান পায়নি পরিবার। এ ব্যাপারে পুলিশকেও অবহিত করা হয়। পরে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে ঝিলিম দরগা দীঘিতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে আকাশকে শনাক্ত করে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় আকাশের নাক-কান দিয়ে রক্ত বের হচ্ছিল।
সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ‘আকাশের দেহে বাহ্যিকভাবে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে সেটিও স্পষ্ট নয়।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে আকাশের মা রামেশা বেগম থানায় আকাশকে অজ্ঞাতনামা কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে মর্মে এজাহার দাখিল করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’
ট্যাগস :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।