সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঈদের দিনেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৬৪

  • Meghla
  • আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। স্থানীয় সময় রবিবার (৩০ মার্চ) থেকে সোমবার রাত পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, নিহত ৬৪ জনের মধ্যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার করেছে ১৫ জন স্বাস্থ্যকর্মীর মরদেহ, ৫ জন বেসামরিক প্রতিরক্ষাকর্মী এবং জাতিসংঘের একজন কর্মীর মৃতদেহ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দিনও গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরাইলের এই আগ্রাসনে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের জন্য।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘পবিত্র ঈদের দিনেও দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে, যাদের মধ্যে ছিল ঈদের পোশাক পরা শিশুরাও। এই হামলা ইসরাইলি বাহিনীর ফ্যাসিবাদ ও মানবিক মূল্যবোধের প্রতি চরম অগ্রাহ্যের প্রতিফলন।’

স্থানীয় সূত্র বলছে, ঈদের সকালে নামাজ শেষে শিশু ও নারী-পুরুষরা যখন স্বজনদের সঙ্গে দেখা করতে ব্যস্ত, তখনই ইসরাইলি ড্রোন ও যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আহত হয়েছেন অনেকে।

এই হত্যার চরম নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা বলেছে, ২০১৭ সালের পর বিশ্বের একটি একক ঘটনায় এটাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরাইলের এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। ফলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঈদের দিনেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৬৪

আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫