সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঈদের ছুটিতে কুমিল্লা নগরীর নিরাপত্তায় ‌‘নাইট পেট্রোল টিম’

  • Meghla
  • আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ঈদ বাজারের মতো ঈদের ছুটিতেও নগরজীবনের নিরাপত্তা চান নগরবাসী। এজন্য তারা জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। পুলিশের দাবি জনসাধারণের সহযোগিতা পেলে তারা এই সেবা আরও বেগবান করতে পারবেন।

সূত্রমতে, রমজানের প্রথমে দিকেও নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল না। এ নিয়ে নগরবাসীর শঙ্কা ছিল ঈদ বাজার নিয়ে। তবে রমজানের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। মাঠে পুলিশের টহল বাড়ানো হয়। মলম পার্টি, চুরি, ছিনতাই ঠেকাতে মাঠে ডিবির টিম কাজ শুরু করে। বিভিন্ন মার্কেটে পুরুষের সাথে নারী পুলিশ দায়িত্ব পালন করে। এছাড়া বড় ধরনের সমস্যা মোকাবেলায় কুইক রেসপন্স টিম কাজ করে। হাইওয়েতে হাইওয়ে পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে জেলা পুলিশও কাজ করেছে। পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি তরদারকি ও যানজট নিরসনে বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন এলাকায় তৎপর ছিলেন। এসব আয়োজনের কারণে কুমিল্লা নগরীর ঈদ বাজারে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেই ধারা যেন ঈদের ছুটিতেও অব্যাহত থাকে সেই দাবি জানিয়েছেন নগরবাসী।

কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের বাসিন্দা জামিল আহমেদ খন্দকার, ২য় মুরাদপুরের রফিকুল ইসলাম সোহেল ও ঠাকুরপাড়া এলাকার ডা. গোলাম শাহজাহান বলেন, ঈদ বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বস্তির ছিল। ঈদের ছুটিতে অনেকে গ্রামে যাবেন। বাসা খালি থাকবে। এসময় দুষ্কৃতকারীরা সুযোগ নিতে পারে। তাই পুলিশের তৎপরতা অব্যাহত রাখতে হবে।

পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ঈদের ছুটিতে মানুষের বাসা-বাড়ি যেন নিরাপদ থাকে সেই জন্য আমাদের নাইট পেট্রোল টিম কাজ করবে। এছাড়া তিনি সিসি ক্যামেরা সচল রাখা, গ্যাস লাইন বন্ধ রাখা ও ভালো তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতে কুমিল্লা নগরীর নিরাপত্তায় ‌‘নাইট পেট্রোল টিম’

আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫