সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ভাঙ্গায় জুলাই বিপ্লবে শহীদের বাড়িতে বিএনপির ঈদ উপহার বিতরণ

  • Meghla
  • আপডেট সময় : ১২:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ভাঙ্গার পুখুরিয়া গ্রামের আবুল হাসান শান্ত ও কহিনূর আক্তার সুমী দম্পতির  সন্তান আব্দুল শহিদ শিশু আব্দুল আহাদ। তার বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার ও শুভেচ্ছা পত্র তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম তার সাথে ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আহাদের বাড়িতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আহাদের বাড়িতে গিয়ে প্রথমে আহাদের কবর জিয়ারত করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এরপর আহাদের পরিবারের সদস্যদের  সাথে কথা বলেন। একই সময়ে তিনি  জুলাই আন্দোলনে ঢাকায় শহিদ হওয়া ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের তামিম সিকদারের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। দুই পরিবারের সদস্যদের হাতেই তারেক রহমান পক্ষে শুভেচ্ছাপত্র ও ঈদ উপহার তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভাঙ্গায় জুলাই বিপ্লবে শহীদের বাড়িতে বিএনপির ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ১২:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫