সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

উত্তরের পথে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

  • Meghla
  • আপডেট সময় : ১১:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এর ফলে ঈদ যাত্রার উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানজট বিহীন বাড়ি ফিরতে পেরে খুশি ঘরমুখো যাত্রীরা।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাস্তায় ট্রাক, পিকআপ, মুরগির খাঁচার উপর বসে দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদেরকেও ঝুঁকি নিয়ে বাড়ি যেতে দেখা গেছে।

এদিকে, মহাসড়কে টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটার যানজন নিরসনে পুলিশের সাড়ে ৭শ’ সদস্য দায়িত্ব পালন করছেন।

ঈদযাত্রার আজ শনিবার মহাসড়কের যানবাহনের চাপ অনেক বেড়েছে। গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিভিন্ন গার্মেন্টস ছুটি হওয়ার কারণে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে বেশি। যানবাহনের চাপ বেশি থাকলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি। মহাসড়কে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছেন। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম কাজ করছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীও কাজ করছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, জেলা পুলিশের সাড়ে ৭শ’ পুলিশ সদস্য ২৪ ঘণ্টাই মহাসড়কে কাজ করছেন। ইতোমধ্যে মহাসড়কে কয়েকটি দুর্ঘটনা ঘটলেও মহাসড়কে যানজট তৈরি হয়নি। মহাসড়কে তিন চাকা গাড়িগুলো চলাচলে সর্তক করা হচ্ছে। ভাড়তি ভাড়ার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

উত্তরের পথে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

আপডেট সময় : ১১:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫