সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে মোটরসাইকেল ও বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম নামের এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার আগে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলের এগারো মাইল সাদিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম (৫০) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বতলাগাড়ি এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শেষে আব্দুল করিম মোটরসাইকেলে দিনাজপুর শহরে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বাসটিকে কাহারোলের হাটখোলা এলাকায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫