সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০১:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি খামারি ও পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চালক রাজু মিয়া (৩৫) ও খামারি জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সালনা হাইওয়ে থানার এসআই হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ঢাকায় মুরগি বিক্রি করে পিকআপ চালক রাজু মিয়া ও খামারি জিয়ারুল ফিরছিলেন। হোতাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০১:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫