সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গাবতলীতে বেড়েছে যাত্রীর চাপ

  • Meghla
  • আপডেট সময় : ১২:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার ভালো বাসের আগাম টিকিটে নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তি হবে বলে মনে করছেন নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীর কিছুটা চাপ রয়েছে। আগে থেকে টিকিট বুক করে আসা যাত্রী অনেক বেশি। তবে নন ব্রান্ডের বাসগুলোর যাত্রীরা এসেই টিকিট কেটে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। নিয়মিত যাত্রীদের জন্য নির্ধারিত বাস গুলো সঠিক সময়ে টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন।

টার্মিনালের টিকিট বিক্রেতারা জানান, এবারের ছুটি বেশি, তাই যাত্রী ও পাওয়া যাচ্ছে ভালো। প্রতিটি গাড়ি পরিপূর্ণভাবে যাচ্ছে। ভাড়াও আগের মতোই রয়েছে। যাত্রী বেশি হওয়া গাড়িগুলো নির্দিষ্ট সময় ছেড়ে যেতে পারছে। বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি গাড়িগুলো গত ১৪ তারিখ থেকে একটি অগ্রিম টিকিট বিক্রি করেছে। অনেকে অগ্রিম টিকিট কিনেছে। অগ্রিম টিকিট বিক্রির কারণেই এখানে যাত্রী আসলেই বাস ছেড়ে দেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গাবতলীতে বেড়েছে যাত্রীর চাপ

আপডেট সময় : ১২:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫