সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কোনো ব্যাংক আর পড়ে যাবে না: পরিকল্পনা উপদেষ্টা

  • meghla
  • আপডেট সময় : ১২:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, গত সরকার ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে। ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে। কেননা কোনো ব্যাংক আর পড়ে যাবে না। তবে এভাবে টাকা দিয়ে ব্যাংক রক্ষা করা কঠিন হলেও আমরা এমন উদ্যোগ নিয়েছি এতে কোনো ব্যাংক দেউলিয়া হবে না। রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে টাকা পাচার বন্ধের ব্যবস্থা এবং ব্যাংক রক্ষার কাজ করা হচ্ছে।

সোমবার পরিকল্পনা কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব। বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মোস্তাফিজুর রহমান, মো. রুহুল আমিন এবং ডিজেএসফবির সহসভাপতি সাহোনেওয়ার সহিদ সাহিন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে যাচ্ছে। এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান কমেছে তাই প্রবাসী আয় বেড়েছে। গত বছরের তুলনায় এবার ৪ বিলিয়ন ডলার রেমিটেন্স বেড়েছে। টাকা পাচার কমেছে সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না। কারণ বিদেশি বিনিয়োগসহ বৈদেশিক সহায়তা কমেছে। কেননা এ অস্থির সময়ে কেউ বিনিয়োগ করতে চাইবে না। তবে এতো কিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে। জিনিসপত্রের দামও কমেছে। তবে কোনো জিনিসের দাম এক বাড়লে সেটি আর তার আগের জায়গায় নেমে আসে না।

উপদেষ্টা আরও বলেন, পরিকল্পনা কমিশনের অনিয়ম যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে। আগের সরকার যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করছিল তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। এতে সরকারও টিকে থাকতে পারত না। টাকা ছাপানো, টাকা পাচারের ফলে অর্থনীতির রিজার্ভ থাকত না। বৈদেশিক লেনদেন ঠিক থাকত না। ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছিল। শেষের দিকে ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যেত। এতে সরকারকে এমনিতেই জনরোষের মধ্যে পড়ে চলে যেতে হতো।

তিনি আরও বলেন, গত সরকার আমলে দেশের অর্থনীতি যেভাবে খাদেও কিনারে গিয়েছিল সেই অবস্থা থেকে এক জায়গায় দাঁড়িয়েছে। এরপর হয়তো ঘুরে দাঁড়াবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কোনো ব্যাংক আর পড়ে যাবে না: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় : ১২:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫