সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর কেপিজি বিশেষায়িত হাসপাতালের হাসপাতালের ডিরেক্টর ডাক্তার রাজীব হাসান জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা অনুকূলে আছে। এবার আরো সুসংবাদ পাওয়া গেছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের জ্ঞান ফিরেছে।

জ্ঞান ফেরার পর তামিম তার পরিবারের সঙ্গে কথা বলেছেন।

সঙ্গে তাকে দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও তামিমের সঙ্গে কথা বলেছেন। তবে শারীরিক পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা কেপিজি বিশেষায়িত হাসপাতালেই থাকবেন বলে জানা গেছে।

এর আগে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করানোর পর তার হার্টে ব্লক ধরা পড়লে একটি রিং পরানো হয়।

আজ বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম

আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫