সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঈদযাত্রায় প্রস্তুত আরিচা ও পাটুরিয়া ঘাটের ২৩ ফেরি, ৩৩ লঞ্চ

  • Meghla
  • আপডেট সময় : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার যোগাযোগের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট প্রস্তুত করা হয়েছে। দুই নৌ-রুটে মোট ২৩টি ফেরি ও ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।

অপরদিকে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে পারাপারের জন্য আরিচা-কাজিরহাট নৌরুটে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কসহ ঘাট পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

জানা যায়, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার ঈদে ঘরমুখো মানুষ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পাড়ি দিয়ে বাড়ি ফেরেন। এবারের ঈদকে সামনে রেখে পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের ৩, ৪ ও ৫ নম্বরসহ সব কয়েকটি পন্টুন প্রস্তুত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। নির্ধারিত যে কয়েকটি পন্টুন আছে সব কয়েকটিতে ফেরি লোড-আনলোড হবে এবং তার সব কয়েকটি পকেট প্রস্তুত করা হয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি নিয়োজিত থাকবে। অপরদিকে আরিচা-কাজিরহাট নৌরুটে আরো ৫টি ফেরি চলাচল করবে। ঈদে ঘরমুখো যানবাহন ও যাত্রী পারাপারের ফেরিতে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে মেরামতের জন্য পাটুরিয়া’র ৫ নম্বর পন্টুনে অবস্থিত ভাসমান কারখানা মধুমতী প্রস্তুত রয়েছে।

এছাড়া কাটাগাড়ীর যাত্রীদের জন্য পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। ঈদের ছুটির দিন থেকে জরুরিসেবায় নিয়োজিত পণ্যবোঝাই ট্রাক ছাড়া সকল ধরনের সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন সরকার বলেন, এই ঈদে যাতে অজ্ঞানপার্টি বা মলমপার্টির লোকজন কোন ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমাদের ভ্রাম্যমাণ টহল সর্বদা তৎপর থাকবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তার জন্য পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে।

জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে যানচলাচল সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে আমাদের ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। এছাড়া ঘরমুখো মানুষের দুর্ভোগ এড়াতে পাটুরিয়া ও আরিচা দুটি ঘাটে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় প্রস্তুত আরিচা ও পাটুরিয়া ঘাটের ২৩ ফেরি, ৩৩ লঞ্চ

আপডেট সময় : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫