সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সাবেক ডিআইজি মোল‍্যা নজরুলের ফ্ল্যাট-জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

পুলিশের ডিআইজি ও গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামের নামে ঢাকায় থাকা দুটি ফ্ল্যাটসহ চারটি পৃথক দলিলে থাকা ১৬ দশমিক ৫৩ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ৫৫ লাখ ৪৭ হাজার ৩০৬ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন একই আদালত। 

আজ রবিবার (২৩ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর আফতাব নগরের ১২ লাখ ৮৩ হাজার ৪৬০ টাকা মূল্যের আড়াই কাঠার প্লট, বাড্ডার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ১৫ লাখ ৭৯ হাজার ৯৯৫ টাকা মূল্যের চার কাঠা প্লট, একই স্থানে থাকা ১৫ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা মূল্যের ৩.৬৮ কাঠা জমি ও নারায়ণগঞ্জের পূর্বাচলে থাকা ৫ লাখ টাকা মূল্যের ৬ দশমিক ৩৫ কাঠা জমি। এছাড়াও জব্দকৃত স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর রামপুরায় এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ২০০ টাকা দলিল মূল্যের দুটি ফ্ল্যাট ও একই ভবনে থাকা গাড়ি পার্কিংয়ের স্থান।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এসব সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি মোল্যা নজরুল ইসলাম একজন পাবলিক সার্ভেন্ট হয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় গত ২৬ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়েছে। আসামি তার সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা যায়। মামলা নিষ্পত্তির পূর্বে এসব স্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। সেহেতু স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করে রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।

গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ৯ ফেব্রুয়ারি তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সাবেক ডিআইজি মোল‍্যা নজরুলের ফ্ল্যাট-জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ

আপডেট সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫