সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ফেনী সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, ওই সোমালিয়ান নাগরিকের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন।

জানা যায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ২১৫৯/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবি টহল দল ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে ভারত হতে বাংলদেশ প্রবেশের করার অপরাধে The Foreigner Act 1946 এর 3(2)(b)/13/14 ধারার জব্দকৃত মালামালসহ ফেনীর পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় উক্ত অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ ফেনী বিজিবির অভিযানে একজন নাইজেরিয়ান এবং তৎপূর্বে সুদানি এক নারীসহ জাম্বিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি টহল দল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ফেনী সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক

আপডেট সময় : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫