সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সোয়ারীঘাটে গণপিটুনিতে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় আজ শুক্রবার ভোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আসিফ মুন্সি (১৮)। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন।

পুলিশ বলেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চকবাজার থানার কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান। অন্য তিনজন নদীতে ঝাঁপ দেন। তাঁরা সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাট এলাকায় ওঠেন। এ সময় স্থানীয় জনতা তাঁদের গণপিটুনি দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার বলেন, আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আসিফকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর খবরে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যান আসিফের বাবা জহির মুন্সি ও মা তানিয়া আক্তার। তাঁরা প্রথম আলোকে বলেন, আসিফ পুরান ঢাকার ইসলামপুরের একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়। আসিফ তাঁদের সঙ্গে কামরাঙ্গীরচরে মুসলিমবাগের ঠোটা এলাকায় থাকতেন। তাঁদের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে।

পুলিশ সূত্র জানায়, আহত দুজন এখন পুলিশি প্রহরায় ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আরেকজনের নাম জাহিদুল। আহত অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। জাহিদুলের বাবা শাহ আলম আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে ছেলেকে শনাক্ত করেন। জাহিদুল মা-বাবার সঙ্গে কামরাঙ্গীরচরে থাকেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সোয়ারীঘাটে গণপিটুনিতে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে

আপডেট সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫