সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

শেরপুরে ধান ক্ষেতে জেনারেটরের তারে জড়িয়ে হাতির মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১০:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বোরো ধান ক্ষেতে সংযোগ দেওয়া জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতি মারা গেছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক কৃষককে। আটক জিয়াউর রহমান জিয়া ওই এলাকার বাসিন্দা ও কৃষক।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চূড়া গুচ্ছ গ্রাম কলোনির পাশে লাল টেংগড় এলাকায় হাতিটির মৃত্যু হয়।

শেরপুরের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রায় ২০টি বন্য হাতির একটি দল পাহাড় থেকে সীমান্তবর্তী লাল টেংগড় এলাকায় নেমে আসে। রাত ১০টার দিকে হাতির দলটি খাবারের সন্ধানে জিয়াউর রহমান জিয়ার বোরো ধানের ক্ষেতে নামে।

জিয়াউর রহমান জিয়া তার ধান ক্ষেতের পাশে বৈদ্যুতিক জেনারেটরের দিয়ে বিদ্যুতায়িত করা জিআই দিয়ে রেখেছিলেন। একটি হাতি সেই তারের স্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় দলের অন্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। খবর পেয়ে রাতেই বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পদির্শন করেন।

রেঞ্জার দেওয়ান আলী বলেন, মৃত বন্যহাতিটি একটি মাদী হাতি। ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটি চাপা দেয়া হবে।

এছাড়া আটক কৃষকের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে ধান ক্ষেতে জেনারেটরের তারে জড়িয়ে হাতির মৃত্যু

আপডেট সময় : ১০:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫