সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পুরোনো রাজনীতি আমরা চাই না : নাহিদ ইসলাম

  • Meghla
  • আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের গণঅভ্যুত্থান এবং আমাদের বর্তমান যে যাত্রা এটি হচ্ছে পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। পরিবর্তন, সংস্কার, বিচারের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পুরোনো রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই।

বৃহস্পতিবার বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের আগে এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকার এনেছে। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে।

তিনি বলেন, একটি সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়সীমার মধ্যে আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চাই।

নাহিদ আরও বলেন, বাংলদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার হাত ধরে এসেছে। সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ছাত্রজনতার ঐতিহাসিক দায়িত্ব।

সেই দায়িত্ববোধের জায়গা থেকে নতুন রাজনৈতিক দল করেছেন জানিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল ও একটি নতুন রাজনৈতিক সূচনা।

নাহিদ বলেন, ক্ষমতার চেয়ে জনতা, আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ ছিলো। সেই গুরুত্বের জায়গা থেকেই রাজপথে নেমে এসেছি।

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির তাসনিম জারা, মুজাহিদুল ইসলাম শাহীন, ডা. মাহমুদা আলম মিতু, আব্দুল হান্না মাসুদ, হাফেজ মাওলানা সানাউল্ল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পুরোনো রাজনীতি আমরা চাই না : নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫