সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

  • Meghla
  • আপডেট সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো”,, “আওয়ামী লীগ স্ট্যান্ড ব্যাক”, ” অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে”, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীরা বলেন, গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিবাদ কায়েম করে গুম, হত্যা, নিপীড়ন চালিয়েছে এবং ছাত্র-জনতাকে পাখির মতো শহীদ করেছে তাদের পুনর্বাসন ছাত্র-জনতা মেনে নেবে না। চব্বিশের শহীদদের সাথে কোনো বেঈমানি মেনে নেওয়া হবে না। জুলাইয়ের পর আওয়ামী লীগ তার রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে। ইনিয়েবিনিয়ে তাদের পুনর্বাসন করা হলে আরেকটা জুলাই হবে।

তারা বলেন, জুলাইয়ের আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে কিন্তু এতদিনেও আওয়ামী লীগের বিচার করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। অবিলম্বে আওয়ামী লীগের বিচার করে তাদের নিষিদ্ধ করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

আপডেট সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫