সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিকপথে থাকবে’

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার ধারণা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিকপথে থাকবে।

বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘নির্বাচন কবে হবে, কবে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, জনগণের সমর্থিত জাতীয় সংসদ নিয়ে ইইউয়ের সঙ্গে আলোচনা হয়েছে। সংস্কারের ক্ষেত্রে তারা সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সংস্কারের জন্য যেসব জায়গায় সহযোগিতা প্রয়োজন তা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে ইইউ।’

তিনি বলেন, ‘নির্বাচন আগে পরের বিষয়টি মুখ্য নয়, ঐকমত্য হলে সমাধান হবে। বাকিটা ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলো সংসদে গিয়ে বাস্তবায়ন করবে। সবার ধারণা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিকপথে থাকবে।’

প্রায় ১ ঘণ্টাব্যাপী বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নেন। পরে ব্রিফ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিকপথে থাকবে’

আপডেট সময় : ০২:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫