ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে যে যুক্তি দিলেন প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে যে যুক্তি দিলেন প্রতিমন্ত্রী

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আগামী মার্চ থেকে এটি কার্যকর হবে

বিদ্যুতের দাম ইউনিটপ্রতি সর্বোচ্চ ৭০ পয়সা এবং সর্বনিম্ন ৩৪ পয়সা বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, ভর্তুকি তুলে নেওয়ার অংশ হিসেবে আগামী তিন বছর বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যে কোনো দেশে জ্বালানির উপরেই বিদ্যুতের দাম ওঠানামা করে। কাজেই ওটার সঙ্গে আমাদের সমন্বয় করতে হবে, এছাড়া উপায় নেই। বিদ্যুতের দাম নিচের লেভেলে ইউনিট প্রতি ৩৪ পয়সা থেকে ৭০ পয়সা বাড়ছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বড় অংকের ভর্তুকি দিতে হয়, সে কথা মনে করিয়ে দিয়ে নসরুল হামিদ বলেন, ডলারের দামের পার্থক্যের কারণে ভর্তুকি আরও বেশি বেড়েছে। ধীরে ধীরে ভর্তুকি সমন্বয়ে যেতে হবে। আগামী তিন বছর আমরা এটাকে সমন্বয় করব, যাতে সহনীয় পর্যায়ে থেকে সমন্বয়টা হয় সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি।

তিনি বলেন, বিদ্যুতের ক্ষেত্রে ভর্তুকি থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার জন্য মূল্য সমন্বয়ে যাচ্ছি। তেলের ক্ষেত্রে আমরা ডায়নামিক প্রাইসিংয়ে যাচ্ছি।

গ্যাসের দাম বাড়ানোর বিষয় তিনি বলেন, গ্যাসের দাম মূল্য সমন্বয় গ্রাহক পর্যায়ে হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রের গ্রাহকদের জন্য সেটা হচ্ছে। গ্যাসের আবাসিক পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে দাম বাড়ছে না। শিল্পেও গ্যাসের দাম বাড়ছে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে যে যুক্তি দিলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪