ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ

ব্রিটিশ রাজা-রানীর সম্মানে ট্রাম্প দম্পতির আয়োজিত নৈশভোজে হাজির হয়েছিলেন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ক্রীড়াজগতের তারকাও। এমন এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে ঔপনিবেশিক সময়কাল নিয়ে খোঁচা দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবারের নৈশভোজে বেশ খোশমেজাজে ছিলেন আমন্ত্রিত অতিথিরা। আলাপচারিতার এক সময়ে রাজা চার্লস সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের প্রসঙ্গ টানেন। ইউরোপীয় মিত্রদের উদ্দেশ্য করে ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র যদি সমর্থন না দিতো তাহলে এই অঞ্চলের মানুষ জার্মান ভাষায় কথা বলতে বাধ্য হতো।

ট্রাম্পকে উদ্দেশ্য করে রাজা চার্লস বলেন, ‘কিছুটা সাহস নিয়েই বলছি, আমরা যদি না থাকতাম তাহলে আপনারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতেন।’ ব্রিটিশ রাজা মূলত ঔপনিবেশিক শাসনামলের দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন। এক সময় যুক্তরাষ্ট্রের বড় একটি অংশ ফরাসিদের উপনিবেশ ছিল। প্রায় ২৫০ বছর আগে ব্রিটিশদের কাছে থেকে বর্তমান যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে। পরে ফরাসি উপনিবেশ থাকা অঞ্চলগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।

NEWS21
NEWS21

রাজা ও মার্কিন প্রেসিডেন্টের রসিকতার সময় নৈশভোজের টেবিলে সাজানো ছিল গার্ডেন ভেজিটেবল ভেলুতে ও ডোভার সোল মিউনিয়ের। এগুলো মূলত ফরাসি খাবার। শেষে পরিবেশন করা হয় হোয়াইট হাউসের মধু ও ভ্যানিলা বিন ক্রেম্যু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অ্যাপলের প্রধান টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, এনভিডিয়ার জেনসেন হুয়াং এবং নর্দার্ন আয়ারল্যান্ডে জন্ম নেওয়া দুইবারের মাস্টার্সজয়ী গলফার রোরি ম্যাকইলরয়।

চারদিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য দেন রাজা তৃতীয় চার্লস। নৈশভোজে ট্রাম্প রাজার ভাষণের প্রশংসা করেন। বলেন, ‘বক্তব্যের সময় আপনি ডেমোক্র্যাটদের আসন ছেড়ে দাঁড়াতে বাধ্য করেছেন। আমি এতদিনেও এটা করতে পারিনি।’

কংগ্রেসে আইনপ্রণেতারা রাজাকে উষ্ণ অভ্যর্থনা জানান। মঙ্গলবারের ভাষণে চার্লস যুক্তরাষ্ট্রকে পশ্চিমা মিত্রদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মতো বিষয় তুলে ধরেন। চার্লস আরও বলেন, ২০২২ সাল থেকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে থাকা ইউক্রেনের জন্য ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে সবার অটল সংকল্প প্রয়োজন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ

আপডেট সময় : ০৪:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬