ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা

দেশের প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে তিনি ৫ এপ্রিল রাতে ঢাকা ত্যাগ করবেন বলে নিজেই জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং নিজের সুস্থতার জন্য শুভকামনা প্রত্যাশা করেন।

বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান দীর্ঘদিনের। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনা ও অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

NEWS21
NEWS21

ওই চলচ্চিত্র থেকেই ‘সোহেল রানা’ নামটি স্থায়ীভাবে তাঁর পরিচয়ে যুক্ত হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি রোমান্টিক, অ্যাকশন ও সামাজিক বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে ‘দস্যু বনহুর’, ‘গুনাহগার’, ‘মা’, ‘জীবন নৌকা’, ‘এপার ওপার’ ও ‘লড়াকু’  উল্লেখযোগ্য। কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা

আপডেট সময় : ০৪:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬