ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ছুটির দিনে কানায় কানায় পূর্ণ বইমেলা, বিক্রি কম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

ছুটির দিনে কানায় কানায় পূর্ণ বইমেলা, বিক্রি কম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি থাকায় বিপুল ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। তবে বিক্রি খুবই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দর্শনার্থীদের জন্য বইমেলার গেট খুলে দেওয়া হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় বাড়তে থাকে বইপ্রেমীদের উপস্থিতি।

বেলা ১১ টায় বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্টলেই ক্রেতা-দর্শনার্থীর ভিড়। মেলায় বড়দের সঙ্গে শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকেই মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বইমেলায় ঘুরতে এসেছেন।

মেলায় ঘুরতে আসা ইয়াসিন রহমান বলেন, সরকারি ছুটি থাকায় আজ রাস্তায় জ্যামজট কম। তাই পরিবার নিয়ে বইমেলায় ঘুরতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে।

মেলায় আসা ইশান বড়ুয়া বলেন, সকালে বন্ধুদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। পরে সেখান থেকে বইমেলায় ঘুরতে এসেছি। অনেকগুলো স্টল ঘুরে দেখেছি। তবে এখনো কোনো বই কেনা হয়নি।

আদী প্রকাশনীর বিক্রেতা ইউসুফ খান বলেন, সকাল থেকেই মেলায় বেশ ভিড়। বিকেলে ভিড় আরও বাড়তে পারে। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। তাই বিক্রি অনেক কম।

চারুলিপি প্রকাশনীর ম্যানেজার মাসুম পারভেজ বলেন, মেলায় দর্শনার্থী অনেক কিন্তু ক্রেতা খুবই কম। অনেকেই আসছেন বই দেখছেন, ছবি তুলছেন। কিন্তু বই কিনছেন না। আমরা চাই মানুষ শুধু বইমেলা ঘুরে দেখা বা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ না থেকে বই কিনুক, বই পড়ুক।

এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরই মধ্যে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ছুটির দিনে কানায় কানায় পূর্ণ বইমেলা, বিক্রি কম

আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪