ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

চট্টগ্রামে খননকাজে মাটি ধস, প্রাণ গেল দুই শ্রমিকের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে খননকাজে মাটি ধস, প্রাণ গেল দুই শ্রমিকের

চট্টগ্রামের হালিশহরে ওয়াসার এক প্রকল্পের খনন কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রাকিব (৩০) ও মো. আইনুল ইসলাম (২২)। আহত দুজন হলেন সাগর ও এরশাদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, মাটি খননের কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ভোর পৌনে পাঁচটার দিকে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা চায়না হাইড্রো কোম্পানির অধীনে কাজ করছিলেন।

NEWS21
NEWS21

প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের আওতায় পাইপ বসানোর আগে মাটি খুঁড়ে মাটির অবস্থা যাচাইয়ের কাজ চলছিল। প্রায় আড়াই মিটার মাটি খোঁড়া হয়েছিল। একপর্যায়ে যন্ত্রপাতিসহ মাটিচাপা পড়েন শ্রমিকেরা। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হাইড্রো পাইপ বসানোর এ কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

চট্টগ্রামে খননকাজে মাটি ধস, প্রাণ গেল দুই শ্রমিকের

আপডেট সময় : ০৫:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬