ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

বিজেপিকে হারাতে মাঠে সায়ন্তিকা, বরানগরে প্রচারে দেব-জিতের নায়িকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বিজেপিকে হারাতে মাঠে সায়ন্তিকা, বরানগরে প্রচারে দেব-জিতের নায়িকা

রূপালি পর্দার গণ্ডি পেরিয়ে এখন রাজনীতির ময়দানেই বেশি সক্রিয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অভিনয়জগতের পরিচিত মুখ হলেও, গত কয়েক বছরে রাজনীতির অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি। পশ্চিমবঙ্গের বরানগর বিধানসভা কেন্দ্রকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী-রাজনীতিক।

তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বরানগর আসনে সায়ন্তিকার ওপরেই আস্থা রেখেছেন। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে এবারের নির্বাচনে তার অভিজ্ঞতা ও পরিচিতি।দুটিই বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বরানগরে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রার্থী সজল ঘোষের মধ্যে। পাশাপাশি বামফ্রন্টের হয়ে লড়ছেন সায়নদীপ মিত্র। তবে সব হিসাব-নিকাশ ছাপিয়ে লড়াইটি মূলত তৃণমূল ও বিজেপির দ্বৈরথ হিসেবেই দেখা হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে সায়ন্তিকার বক্তব্যে স্পষ্ট লড়াকু মনোভাব। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বরানগর লড়বে স্বৈরাচারের বিরুদ্ধে, বরানগর লড়বে বর্বরতার বিরুদ্ধে, বরানগর লড়বে গণতন্ত্রের পক্ষে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বরানগরকে বিজেপিমুক্ত করতে বদ্ধপরিকর মানুষ।’

NEWS21
NEWS21

নিজের বক্তব্যে বিজেপির বিভিন্ন সময়ের বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কথাও তুলে ধরেছেন তিনি। বাংলার মনীষীদের নাম বিকৃতভাবে উচ্চারণ বা অসম্মান করার অভিযোগ এনে দলটির সমালোচনা করেন সায়ন্তিকা।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সজল ঘোষকে নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তিনি। তার ভাষায়, ‘উনি কী বলছেন, তাতে আমাদের কারও মাথাব্যথা নেই। সময়ই সব বলবে।’

তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের প্রশংসা করলেও, কেউ কেউ সমালোচনা করেছেন। কেউ প্রশ্ন তুলেছেন উন্নয়ন ও প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আরও স্পষ্ট বক্তব্য দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে। আবার কেউ মনে করছেন, তিনি মূল আলোচনার বিষয় থেকে সরে যাচ্ছেন।

উল্লেখ্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ। ২০২৩ সালে ঢাকায় এসে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন। কক্সবাজারে তাদের রোমান্স তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

বিজেপিকে হারাতে মাঠে সায়ন্তিকা, বরানগরে প্রচারে দেব-জিতের নায়িকা

আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬