ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হরমুজ প্রণালীতে দুই পণ্যবাহী জাহাজে আইআরজিসির গুলিবর্ষণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালীতে দুই পণ্যবাহী জাহাজে আইআরজিসির গুলিবর্ষণ

হরমুজ প্রণালিতে পণ্যবাহী দুটি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এগুলো দেশটির উপকূল থেকে ১৫ এবং ৮ নটিক্যাল মাইল দূর দিয়ে চলছিল।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, বুধবার ১৫ নটিক্যাল মাইল দূরের জাহাজটি ওমান উপকূলের কাছে ছিল। গুলিতে সামান্য ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে একটি ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

NEWS21
NEWS21

ভ্যানগার্ড টেক নামের সংস্থাটি জানিয়েছে, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট জাহাজটির কাছে গিয়ে গুলি চালায়। ক্রুরা নিরাপদে আছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জাহাজটি সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলছিল।

এদিকে ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দ্বিতীয় জাহাজটিতে গুলি চালানোর পর সেটি মাঝ সমুদ্রে থেমে আছে। এটিও একটি পণ্যবাহী জাহাজ। গুলিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে দুই পণ্যবাহী জাহাজে আইআরজিসির গুলিবর্ষণ

আপডেট সময় : ০৩:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬