ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

বাংলাদেশ ব্যাংকের সামনে ‘একীভূত ব্যাংকের আমানতকারীদের’ ব্যানারে বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের সামনে ‘একীভূত ব্যাংকের আমানতকারীদের’ ব্যানারে বিক্ষোভ

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ‘আমানতকারীদের ব্যানারে’ যথা সময়ে সঞ্চয়ের টাকা উত্তোলন, ‘হেয়ার কাট’ বাতিলসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দাবি না মানলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিলে স্বাভাবিক প্রবেশের বাঁধার সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভেতরে প্রবেশ স্বাভাবিক করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি অনুকম্পা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমানতকারীদের জন্য অমানবিক ও অন্যায্য। অবিলম্বে তাদের ঘোষিত মুনাফা দিতে হবে।

NEWS21
NEWS21

তারা বলেন, গত দুই বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন-যাপন করছেন। ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দিতে হবে। পাশাপাশি অন্যান্য তপশিলি ব্যাংকের সব ধরনের লেনদেন স্বাভাবিক করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

বাংলাদেশ ব্যাংকের সামনে ‘একীভূত ব্যাংকের আমানতকারীদের’ ব্যানারে বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬