ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে বঙ্গোপসাগরের লঘুচাপ

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে বঙ্গোপসাগরের লঘুচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শনিবার (২৫ অক্টোবর) জানান, আজ সকাল ৮টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের ৬০টি জেলার আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত অবস্থায় আছে। আর ৪টি জেলার আকাশে খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি জেলার সীমান্তবর্তী কোনো কোনো উপজেলার উপরে খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ জানান, শনিবার দিবাগত রাতে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, ও গাইবান্ধা জেলা এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলো উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে বঙ্গোপসাগরের লঘুচাপ

আপডেট সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫