ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

মেঘনা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২০) বয়সী নারীর মরদেহ নৌ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে আলু বাজার নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে এ তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এস.এম. ইকবাল।

পুলিশ জানায়, ২ জুলাই সন্ধ্যায় একটি মোবাইল নম্বর এর মাধ্যমে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়িতে সংবাদ প্রদান করেন ইব্রাহীমপুর ইউনিয়নে গুচ্ছগ্রামের পাশে মেঘনা নদীর তীরে অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে আছে।

ওই সংবাদের ভিত্তিতে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি অনুযায়ী ফাঁড়ির ইনচার্জ সংঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থল হতে স্থানীয় সাক্ষী ইশানবালা গ্রামের মৃত দুদু মিয়ার মেয়ে সাথী আক্তারের সহায়তায় মৃতদেহটি তীরে উত্তোলন করে প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, মৃতদেহটি একজন অজ্ঞাতনামা যুবতী নারীর (২০)। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও গোলাকার মুখমণ্ডল। মৃতের পরনে কোন পোশাক গায়ে পাওয়া যায়নি। তবে নাকে একটি স্বর্ণের নাকফুল ও কানে দুল পরিহিত ছিল। মাথায় কালো রঙের লম্বা চুল, মাথা, কপাল, ঠোঁট, গলা, পিঠ, পেট, কোমর ও অন্যান্য অঙ্গ স্বাভাবিক দেখা গেছে।

চাঁদপুর নৌ থানার ওসি এ.এস.এম. ইকবাল বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুরকে অবহিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

মেঘনা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫