ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

হবিগঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী খুন হয়েছে। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নরধন দাস শহরের দেয়ানত রাম সাহার বাড়ির ডাকঘর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে তিনটার দিকে জনির বাবা নরধন দাসের বাড়িতে কয়েকজন চোর প্রবেশ করে। এসময় বিষয়টি আঁচ করতে পারে জনি। পরে সে চিকিৎসার শুরু করলে এক চোর তার হাতে থাকা ছুরি দিয়ে জনিকে ছুরিকাঘাত করে। এসময় জনির বড়ভাই জীবন দাস জয় বের হলে চোর তাকেও আঘাত করে দ্রুত পালিয়ে যায় চোরের দল। তাৎক্ষণিক জনিকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, প্রাথমিকভাবে শুনেছি চোরদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। তিনি বলেন- আশা করছি দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

হবিগঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫