ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক চার সমুদ্রবন্দরে জারি হলো ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিতে বজ্রপাতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত, ঢামেকে চিকিৎসাধীন কিং অব পপের জীবনের অজানা গল্প আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত রেজাউল করিম কিনা পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও দানেজপুর এলাকার আব্দুল বারিকের ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজনের সাথে স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কিনার বিরোধ চলে আসছিল। গতকাল পাঁচবিবি পল্লী বিদ্যুৎ এলাকায় সেই বিরোধ নিয়ে তাদের কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে রেজাউলের মাথায় পেছন থেকে গাছের ডাল দিয়ে মারধর করেন। এসময় তিনি গুরুতর আহত হলে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  ময়নুল ইসলাম জানান, পল্লীবিদ্যুৎ এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মারা যাওয়ার খবর পেয়েছি। তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা

আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫