ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরসা

এই মুহূর্তে টলিউডে আলোচিত নাম পরিচালক বিরসা দাশগুপ্ত ও অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী দম্পতি। তবে পেশাগত নয়, ব্যক্তিগত কারণে। বিরসার মায়ের বান্ধবী ছিলেন বিদিপ্তা। কদিন আগেই বান্ধবীর ছেলেকে বিয়ে করার কথা জানিয়েছিলেন বিদিপ্তা।

এবার সামাজিকমাধ্যমে দিলেন অন্তরঙ্গ ছবি।সুইমিং পুলে ভালোবাসায় মেতেছিলেন বিরসা-বিদিপ্তা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বিরসা। সেখানে দেখা গেছে বরের বুকে মাথা রেখেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, আজ ওয়ার্ল্ড বুক ডে, সবাই বুক হাতে ছবি দিচ্ছে! আমিও দিলাম বুকে বিদিপ্তা। পিছনে দেখা গেল বিরশা-বিদিপ্তার কন্যা ইদাকেও।

তবে নেটাগরিকরা ভালো চোখে দেখেননি ছবিটি। তারা মেতেছেন ট্রলে। একজন লেখেন, আপনি হয়তো মজা করেই এই ক্যাপশন দিয়েছেন। কিন্তু ওয়ার্ল্ড বুক ডে-র সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না প্লিজ। শিক্ষার জায়গা আর ভালোবাসার জায়গা আলাদা। দ্বিতীয়জন লিখেছেন, কী বাজে মশকরা। পরে অবশ্য বদলে দেওয়া হয় ছবির ক্যাপশন। লেখা হলো, হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।

প্রসঙ্গত, বিরসা-বিদিপ্তা গাঁটছড়া বাঁধেন ২০১০ সালে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলার পর থেকেই চর্চায় রয়েছে তাদের এ সম্পর্ক। এবার হতে হচ্ছে ট্রলের শিকার।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরসা

আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪