ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

ভোরে এসে বিজয়ের হাসি হাসলেন মিশা-ডিপজল

টানা ১২ ঘণ্টার ভোট গণনার পর এল ফল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার ভোটগ্রহণের পর আজ ভোর ৬টা ৪৫ মিনিটে ফল প্রকাশ করেন নির্বাচনের প্রধান কমিশনার খোরশেদ আলম খসরু।। ২০২৪-২০২৬ মেয়াদের এ নির্বাচনে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। নিকটতম মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫টি ব্যালট। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯)।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, ‘আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব। এখানে কোনো ভেদাভেদ নেই।’প্রধান কমিশনারের ঘোষণা অনুযায়ী, সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ডি এ তায়েব (২৩৪) ও মাসুম পারভেজ রুবেল (২৩১, সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন—সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।

কলি-নিপুণ পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০)।

প্রসঙ্গত, ২১ সদস্য বিশিষ্ট কমিটির বিপরীতে এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন। একটি প্যানেলে রয়েছেন মিশা-ডিপজল, অন্যটি মাহমুদ কলি-নিপুণ। গতকাল সকাল ৯টা থেকে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলেছে সন্ধ্যা সাড়ে ৬টা অবধি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

ভোরে এসে বিজয়ের হাসি হাসলেন মিশা-ডিপজল

আপডেট সময় : ০২:৩৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪